মাগুরায় বিপুল ফেন্সিডিলসহ কাভার্ড ভ্যান চালক আটক

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

গ্রেপ্তার চালক হাসান (৪০) গোপালগঞ্জের কোটালিপাড়া থানার উত্তর পাড়ার মোসলেম উদ্দিন ঘরামির ছেলে। তিনি ওই ভ্যানটির মালিকও।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা ভায়না মোড়ে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়।

এসময় কাভার্ড ভ্যানের ভেতরে ‘বিশেষভাবে তৈরি বাক্সে লুকানো অবস্থায় ২৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার হয়।

ফেনসিডিল বহনের দায়ে গোয়েন্দা পুলিশ গাড়িটির মালিক ও চালক হাসানকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ফেনসিডিল ‘বেনাপোল থেকে নারায়নগঞ্জে নিচ্ছিলেন’ বলে হাসান পুলিশের কাছে স্বীকার করেছেন।

এ ঘটনায় ভার্ড ভ্যানটি আটক ও সদর থানায় হাসানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: