শতবর্ষী ঐতিহ্য- শ্রীপুরের বৈঠাখালি গ্রামের ‘কবি গানের আসর’

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

ঝাকানাকা বাদ, নাউ টাইম ‘কবি গান’। এক যুবকের কন্ঠে শোনাগেলো এমন মন্তব্য। সায় দিলো সঙ্গীরা। সোমবার সন্ধায় শ্রীপুর উপজেলার বৈঠাখালি গ্রাম। উৎসবমুখর পরিবেশ তৈরী হয়েছে গ্রামে। অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী কবি গানের আসর। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এ আসর। যেখানে অংশ নেন বাগেরহাট জেলার রামপালের কবিয়াল শ্যামল সরকার ও নিশ্চিত সরকার।

কবিগান উপভোগ করতে বৈঠাখালীসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ উপস্থিত হন। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় গ্রামীণ মেলা।

হারমনিয়াম, ঢোল, বাঁশি ও বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে মনোমুগ্ধকর হয়ে ওঠে আসর। দূর-দূরান্ত থেকে আসা হাজার-হাজার দর্শক শ্রোতা এ গানের আসর উপভোগ করেন।

আয়োজকেরা জানান, প্রতি বছর বাংলা পহেলা কার্ত্তিকে স্থানীয় গ্রামবাসী সম্মিলিতভাবে এ গানের আয়োজন করে থাকেন। এটি এলাকার শতবর্ষী একটি ঐতিহ্য।

ছবি-সংগ্রহ।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: