প্রাণ ফেরানোর আবেদন

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

একসময় যে প্রাঙ্গণ পাঠকের ভিড়ে মুখরিত থাকতো এখন তা শূন্য। মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে অবস্থিত শহীদ আবীর সাধারণ পাঠাগারের চিত্র এটি। আর এটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার তাগিদ এখন মহম্মদপুরের আপামর সুধী সমাজের। আজ এক ফেসবুক ষ্টাটাসে মুমূর্ষু লাইব্রেরিটিরর প্রাণ ফেরানোর আবেদন জানিয়েছেন মহম্মদপুরের কৃতি শিক্ষক, সংবাদকর্মী আনোয়ার হোসেন শাহীন।

আবেদনটি হুবহু তুলে ধরা হলো-

মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী সাহেবের কাছে একটি বিনীত আবেদন
==================

‘লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চেয়ে কম নয়। দেহের সুস্থতার জন্য হাসপাতালের প্রয়োজন আর মনের সুস্থতার জন্য দরকার লাইব্রেরি।’

-প্রমথ চৌধুরী

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে শহীদ আবীর সাধারণ পাঠাগার রয়েছে। সুরম্য ভবনে সমৃদ্ধ সংগ্রহের এমন লাইব্রেরি আমাদের বড় সম্পদ। আপনার জীবনের একটি বড় সময় কেটেছে এই লাইব্রেরিতে। লাইব্রেরিটি আজ জরাজীর্ণ পরিত্যক্ত হওয়ার পথে। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে দুর্লভ মহামূল্যবান বই। প্রাণহীণ চার পাশ দিয়ে চেপে ধরা হয়েছে। দিন দিন হারাচ্ছে জৌলুস। পরিবেশ ব্যহত হওয়ায় পাঠক মুখ ফিরিয়ে নিচ্ছে লাইব্রেরি থেকে।

মুমূর্ষু লাইব্রেরিটির প্রাণ ফেরাতে পাঠক ফেরাতে পরিবেশ ফেরাতে আপনার সহযোগিতা ও হস্তক্ষেপ আশা করছি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: