মাগুরায় বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

মাগুরায় নানা আয়োজনে বাল্যবিবাহ নিরোধ দিবস পালিতে হয়েছে। এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের কার্যালয় থেকে রোববার (১৩ অক্টোবর) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি মাগুরা শহর প্রদক্ষিণ শেষে মাগুরা জেলা প্রশাসনের অফিস চত্বরে এক সমাবেশে মিলিত হয়। মাগুরা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ফাতেমাতুজ জহুরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আখতারুন নাহার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার সভানেত্রী মমতাজ বেগম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা মাহমুদাসহ বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ।

মহিলা পরিষদের সভানেত্রী মমতাজ বেগম বলেন, ‘বাল্যবিবাহের কুফল সম্পর্কে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

ছবি-সংগ্রহ।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: