মাগুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত | Magura News

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় রবিবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় মাগুরা কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মোঃ আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তরুন্নাহার, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান প্রমুখ।

আলোচনা সভা শেষে ২০১৮-২০১৯ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় গৃহহীনদের জন্য জেলার চার উপজেলায় নির্মিত মোট ৩৭২টি দুর্যোগ সহনীয় বাসগৃহের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: