ফটকিতে নৌকা বাইচ | Magura News

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরার মঘি ইউনিয়নে কাপাশহাটি এলাকায় ফটকি নদীতে শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। কাপাশহাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় ১০টি নৌকা অংশ নেয়।

বিকাল ৪ টায় নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। কাঁসা আর ঢোলের তালে তালে নৌকাগুলো প্রতিযোগীতায় নামে। সকাল থেকেই আড়পাড়া, দরিশলই, সিংড়া, বরইচারা, জাগলা এলাকার হাজার হাজার মানুষ ফটকি নদীর দু’পাড়ে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে জড়ো হন। মাগুরাসহ পার্শ্ববর্তী নড়াইল জেলার লোহাগড়া এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ নৌকা বাইচ দেখতে নদী পাড়ে ভীড় করেন।

ঐতিহ্যবাহি এ নৌকা বাইচ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড, সাইফুজ্জামান শিখর এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপিস্থতি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু,উপজেলা নির্বাহি অফিসার আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি ও মঘি ইউনিয়নের চেয়ারম্যান হাসনা হেনা পারভিন।

প্রতিযোগিতায় মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের আকরাম হোসেনের ‘আল্লার দান’ নৌকা প্রথম স্থান দখল করে জিতে নেয় একটি ফ্রিজ। একই উপজেলার ওলিয়ার রহমানের ‘রানার তরী’নামের নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে একটি এলইডি টেলিভিশন এবং নড়াইল জেলার পেরুলিয়া গ্রামের নওশের মোল্যার ‘বলাকা’ নামের নৌকাটি তৃতীয় স্থান অধিকার করে পায় নগদ ১৫ হাজার টাকা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: