মাগুরার মহাসড়কেও নছিমন-করিমন-ভটভটি চলবে না

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব প্রতিবেদক-

আগামী সাতদিনের মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের হাইওয়ে রেঞ্জের ডিআইজি ও সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চার দফা নির্দেশনাসহ এই রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাড. মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

ওই ১০টি জেলা হলো- যশোর, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, বাগেরহাট, নড়াইল ও চুয়াডাঙ্গা।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি  রুল জারি করেছিলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চ।

রুলে মহাসড়কে যান চলাচলের অনুমতির ক্ষেত্রে ‘মটর ভেহিকেল অর্ডিন্যান্স’ এর বিধান অনুসরণ করা এবং এসব মহাসড়কে এ ধরনের যান চলাচল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চান আদালত। আদেশে স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, আইজিপি, ডিআইজিসহ ১০ জেলার পুলিশ সুপারদের রুলের জবাব দিতে বলা হয়। রুলের ওপর শুনানি শেষে আজ রায় দেওয়া হলো।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: