বিনোদপুরে তুলকালাম- সেনাসদস্য আটক

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় শ্লীলতাহানির অভিযোগে দায়েরকৃত মামলায় রেজা সরদার (৩৫) নামে এক সেনা সদস্যকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃত সেনাসদস্য রেজা সরদার উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের মৃত: মঈন সরদারের ছেলে।

পুলিশ সুত্র ও স্থানীয় মানুষেরা জানান, সোমবার সকাল ১১ টার সময় ওই সেনা সদস্য তার কথিত প্রেমিকাকে নিয়ে বিনোদপুর বাজারের পার্শ্বে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়। এ সময় স্থানীয় জনতা টের পেয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মেয়ের মা বাদি হয়ে সেনা সদস্যকে আসামী করে মহম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯(১/১০) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ১১।

আজ মঙ্গলবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য মেয়েটিকে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরীকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: