মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডুকে আজ সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আজ বুধবার মাগুরা নোমানী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহ্বাজ তানজেল হোসেন খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুল লায়লা জলি, সাবেক জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রোস্তম আলীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


