মাগুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০ | Magura News

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

এ সময় একটি দোকানসহ ১০ বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ১২ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর উপজেলার দোরামোথনা গ্রামে রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।

রাঘবদাইড় পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই ফজর আলী জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রাঘবদাইড় ইউনিয়নের রমজান ও আহম্মদ আলীর নেতৃত্বে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে রবিবার বিকেলে আহম্মদ সমর্থক জহুর এর কাছে পাওনা টাকা চাওয়া নিয়ে তার আপন ছোট ভাই রমজান ও খয়বরের সাথে কথাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। যা নিয়ে উত্তেজনার এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত ও একটি দোকানঘরসহ ১০ টি বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রাম্য মাতব্বর এর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ এ সময় তিনজনকে আটক করেছে।

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: