শ্রীপুরে বিপুল পরিমান দেশি-বিদেশি মদ উদ্ধার, আটক ১  | Magura News

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ৬৫ বোতল দেশি-বিদেশি মদ উদ্ধার করেছে । রবিবার সন্ধ্যায় মাটিকাটা গোয়ালবাড়ি গ্রামের সাহিদুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে মদগুলি উদ্ধার করা হয়।

এ ঘটনার সাথে জড়িত থাকায় বাড়ির মালিক সাহিদুল শেখকে (৪৫) পুলিশ আটক করেছে।সে ওই গ্রামের মৃত আব্দুর রউফ শেখ এর ছেলে।

নাকোল ক্যাম্পের ইনচার্জ এস আই প্রসেনজিৎ কুমার মণ্ডল জানান, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় সাহিদুল শেখের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে তার বসত ঘরের খাটের নিচে কাগজে মোড়ানো ৬৫ বোতল দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয় । এ সময় তাকে আটক করা হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান জানান, সাহিদুল মাদক বিক্রেতা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: