মাগুরায় কাস্টমস কর্মকর্তার গলিত মৃতদেহ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –  

মাগুরার সদর উপজেলায় দাদ ইলাহী দুদু (৭৫) নামের এক অবসারপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তার গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে শহরের জেলা পাড়ায় নিজ বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার জানান, অবিবাহিত এবং অবসরপ্রাপ্ত কাস্টমস সুপার দাদ ইলাহী দুদু জেলা পাড়ার ওই বাসায় একাই বসবাস করতেন। শুক্রবার সকালে প্রতিবেশীরা দুদুর বাসা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙ্গে তার গলিত মৃতদেহ উদ্ধার করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বার্ধক্যজনিত কারনে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: