মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক – 

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মাহবুব মুন্সি (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সদর উপজেলার আজমপুর গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

মাহবুব মুন্সি আজমপুর গ্রামের রুস্তম মুন্সির ছেলে।

স্থানীয় জগদল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, মাহবুব বাড়ির পাশে একটি বাঁশঝাড় থেকে সকালে বাঁশ কাটতে যান। এ সময় কাটা বাঁশ বৈদ্যুতিক তারে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: