খালেদা জিয়ার মুক্তির দাবিতে মাগুরায় যুবদলের মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –  

মাগুরায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে জেলা জাতীয়তাবাদী যুবদল শহরে মানববন্ধন সমাবেশ করেছে।

শুক্রবার সকাল ১১ টায় মাগুরা জজ কোর্টের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা অংশ নেন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুব দলের সভাপতি এ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা বিএনপির আহবায়ক আলী আহমদ, যুগ্ম-আহবায়ক আহসান হাবিব কিশোর, জেলা ছাত্রদল সহ-সভাপতি মাসুম রেজাসহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানান।

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: