মাগুরায় বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টিতে ক্রীড়া প্রতিযোগিতা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় মাগুরা সদরের মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জিয়াউল হাসান। শুরুতে বাল্য বিবাহ রোধে সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ইভেন্টের মধ্যে ৫০ মিটার দৌড়, ১০০ মিটার দৌড়, সাধারণ জ্ঞান দৌড়, মোরগ লড়াই ও ফুটবল।

ফুটবলে জাগলা এইচ. এম হাইস্কুল টাইব্রেকারে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। অন্যদিকে শালিখায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মাগুরা সদরের উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবু সুফিয়ান।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জিয়াউল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রাণী বিশ্বাস, জাগরণী চক্র ফাউন্ডেশনের মাগুরা জোনাল ম্যানেজার জনাব মোঃ মিজানুর রহমান, মাগুরা এরিয়া ম্যানেজার জনাব মোঃ দলিল উদ্দীন প্রমূখ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: