মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরা সদর উপজেলার নড়িহাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হৃদয় হোসেন নামে এক কিশোর মারা গেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

মাগুরা টেকনিক্যাল স্কুল ও কলেজের ১০ম শ্রেণির ছাত্র হৃদয় ওই গ্রামের সৌদি প্রবাসী আরিফুল  ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে নিজ বাড়ির একটি ঘরে বিদ্যুতের তার নিয়ে কাজ করছিল হৃদয়। এ সময় আকস্মিকভাবে সে বিদ্যুতায়িত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, কোনও অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: