ওরা বদলে দেবে মাগুরা

মাগুরানিউজ.কমঃ জয় মিত্র –

ওরা দুঃসাহসী তারুণ্য, স্কুল পড়ুয়া। অদম্য প্রাণশক্তি নিয়ে বদলে দিতে চাইছে আমাদের পরিচিত পৃথিবী। এ বয়সেই নিজ নিজ ক্ষেত্রে সাফল্য ছুঁয়ে তারা এখন প্রস্তুত আরও বড় লড়াইয়ের জন্য। তাদের এই লড়াই কতটা বদলে দেবে আমাদের জীবন সে উত্তর থাকুক সময়ের হাতে, আপাতত আমরা জেনে নেই সমাজকে বদলে দিতে কাজ করবে ওরা। ওরা সবাই মাগুরার স্কুল পড়ুয়া। গরীব ও মেধাবী এই ছাত্রীরা বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কাজে শুভেচ্ছা দূতের কাজ করবে।  স্কুল পর্যায়ে কিশোরী স্বেচ্ছাসেবক তৈরীর লক্ষে সরকার নানা সহায়তাসহ এ ধরনের প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় জেলার ৬৯টি মাধ্যমিক স্কুলের গরীব ও মেধাবী ছাত্রীদের মধ্যে ৩৭৫টি বাইসাইকেল বিনামূল্যে বিতরন করা হয়েছে।

সংশ্লিস্টরা জানান, বৃহস্পতিবার সকালে মাগুরা সদরের ১৩টি ইউনিয়নে ৬৯টি মাধ্যমিক স্কুলের গরীব ও মেধাবী ছাত্রীদের মধ্যে ৩৭৫টি বাই সাইকেল বিনামূল্যে বিতরন করা হয়েছে। মাগুরা শহরের নোমানী ময়দান ও আসাদুজ্জামান মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

জেলা প্রশাসক আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: মাহাবুবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা প্রমুখ।

মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসার আবু সুফিয়ান বলেন, ‘লোকাল গভর্নমেন্ট সাপোর্ট  প্রজেক্টের (এলজিএসপি-৩) আওতায় সাইকেল বিতরণ করা হয়েছে। ২৮ লক্ষাধিক টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন হলে সদর উপজেলার প্রতিটি গ্রামে একাধিক কিশোরী স্বেচ্ছাসেবক তৈরী হবে। সাইকেলপ্রাপ্ত এসব মেয়ে গ্রামে গ্রামে বাল্য বিবাহ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, ইভটিজিংসহ আত্মনির্ভরতার সক্ষমতা অর্জনে শুভেচ্ছা দূতের কাজ করবে।’

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: