মাগুরায় ফুটবল মাঠে যুবকের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

আজ শুক্রবার বিকেলে ফুটবল খেলার মাঠে অসুস্থ হয়ে রকি শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কাঠ ব্যবসায়ী রকি মাগুরা সদরের শিবরামপুর শেখপাড়ার কুদ্দুস শেখের ছেলে। তার স্ত্রী ও একটি ৩ বছর বয়সের কণ্যা সন্তান রয়েছে।

শিবরামপুর গ্রামের সুজন হোসেন জানান- শিবরামপুরের যুবকদের সাথে হাজিপুর ইউনিয়নের বগুড়া মাঝাইল গ্রমের যুবকদের প্রীতি ফুটবল খেলা চলছিল। ফুটবল খেলার মাঝে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পরে রকি। বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছবি-সংগ্রহ।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: