মাগুরায় চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরায় চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ জন। সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পর্যন্ত ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতলে ২৪ জন ও মহম্মদপুর হাসপাতালে ৮জন। 

আক্রান্ত রোগিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশই আক্রান্ত হয়েছেন মাগুরা জেলার বাইরে থেকে। বিশেষ করে ঢাকায় অবস্থানকালিন বেশি সংখ্যাক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে তারা জানিয়েছেন।

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানিয়েছেন, ডেঙ্গু রোগির চিকিৎসার জন্যে মাগুরায় সব ধরণের ব্যবস্থা রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। তবে সকলকে সতর্ক থাকতে হবে। মাগুরায় সরাসরি ডেঙ্গু জীবানু পরীক্ষার কিটের অভাব ছিল। কিন্তু ১৪৫টি কিট পাওয়া গেছে। যার মধ্যে ৪০টি কিট ইতোমধ্যেই মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে দেয়া হয়েছে। এছাড়াও অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দেয়ার পরও কিছু রয়ে গেছে। তারপরও জরুরী মুহূর্তের কথা ভেবে আরো কিট চেয়ে আবেদন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: