ডেঙ্গুরোগে আক্রান্ত ৮জন মাগুরা হাসপাতালে ভর্তি

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

ডেঙ্গুরোগে আক্রান্ত ৮জন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভতি রয়েছে। তাদের চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন আক্রান্তদের অবস্থা আশঙ্কাজনক নয়।

ডেঙ্গু জ্বরে আক্রান্তরা হলেন, সদর উপজেলার কুশবাড়িয়া গ্রামের আমির হোসেন, লক্ষিকান্দর গ্রামের সৌখিন, সাতদোহা পাড়ার সবুজ, বরুনাতৈল গ্রামের হাসিবুল, খালিমপুর গ্রামের হাসিব, মাগুরার পন্না, মহম্মদপুরের বালিদিয়া গ্রামের রবিউল এবং শ্রীপুর উপজেলার মুক্তি। মুক্তি বাদে সবাই মাগুরার বাইরের জেলা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান জানান , আক্রান্তদের কারও অবস্থা গুরুতর নয় । তারা মাগুরাসহ বিভিন্ন জেলা থেকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । আক্রান্তদের আলাদা রুমে রেখে চিকিৎসা চলছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: