মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
আজ থেকে মাগুরাতে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ (অনুর্ধ্ব- ১৭ )। মাগুরা সদরের আলোকদিয়া স্কুল মাঠে বেলা ১১টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব আতিকুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুস্তম আলী, জেলা ক্রীড়া অফিসার সুমন মিত্র প্রমুখ।
উদ্বোধনী খেলায় হাজরাপুর ইউনিয়ন দল ১-০ গোলে বগিয়া ইউনিয়ন দলকে পরাজিত করে।
উল্লেখ্য, মাগুরা সদর উপজেলার ৩টি ভেন্যুতে উপজেলার ১৩টি ইউনিয়ন দল খেলায় অংশগ্রহন করছে।

