মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক –
মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে রবিবার রাতে থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ১৬জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক, নাশকতাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১৬ জনকে আটক করেছে। আটককৃতদের দুপুরে আদালতে চালান দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

