শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজন শ্রীকৃষ্ণের ‘শুভ জন্মাষ্টমী’ উদযাপন

মাগুরানিউজ.কমঃ আশরাফ হোসেন পল্টু –

মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। মাগুরা শহরের সুবিশাল ঐতিহ্যবাহী শোভাযাত্রায় অংশগ্রহনের জন্য উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শতশত নারী-পুরুষ শ্রীকৃষ্ণের ছবি সম্বলিত ব্যানার নিয়ে ঢাক-ঢোল-কাশি-বাঁশিসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে খন্ডখন্ডে শোভাযাত্রা নিয়ে সকাল থেকেই শ্রীপুর সদর কালীমন্দির প্রাঙ্গণে জড়ো হতে থাকে। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এরপর শতশত নারী-পুরুষ মাগুরা শহরের সুবিশাল ঐতিহ্যবাহী শোভাযাত্রায় অংশগ্রহন করেন।

শ্রীপুর উপজেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি শিশির শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমান, মাগুরা জেলা পূজা উদযাপণ পরিষদের সাংগঠনিক সম্পাদক পরেশ কান্তি সাহা, গিরিধারী আশ্রমের সেবায়েত অসীম কৃষ্ণ দাস বাবাজী, শ্রীপুর উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার, সাংগঠনিক অপূর্ব মিত্র, শ্রীপুর থানার সেকেন্ড অফিসার এস,আই হামিদুল ইসলাম ও সুকেন বিশ্বাসসহ বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: