বাহারবাগ ‘গ্রীন সিটি’ পরিদর্শনে জেলা প্রশাসক

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্দোগে উপজেলার আশ্রয়হীন পরিবারের জন্য নির্মান করা হচ্ছে আরেকটি রঙিন গুচ্ছগ্রাম ‘বাহারবাগ গ্রিন সিটি’। গতানুগতিক গুচ্ছগ্রাম থেকে এই গুচ্ছগ্রাম এর পার্থক্য হল এটা আধুনিক সুবিধার, রঙিন ও পরিকল্পিত গ্রাম। দ্রুতগতিতে চলছে এর নির্মান কাজ। উপজেলা প্রশাসন প্রতিনিয়ত সরেজমিনে প্রতিটি কর্মকান্ড তদারকি করছে।

সদ্য অনুষ্ঠিত খুলনা বিভাগীয় ইনোভেশন শোকেসিং প্রতিযোগিতা ২০২০ এ ‘বাহারবাগ গ্রিন সিটি’ ১ম স্থান অধিকার করেছে।

মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও প্রশাসনের কর্তাব্যক্তিরা আজ ‘বাহারবাগ গ্রিন সিটি’ পরিদর্শন করেন।

এব্যাপারে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের অসহায় দুঃস্হ দরিদ্র মানুষের কথা চিন্তা করে তাদের রঙিন স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। স্বপ্নহারা মানুষের জন্য আধুনিক সকল সুবিধা নিয়ে তৈরী হচ্ছে এ গুচ্ছগ্রাম। গতানুগতিক গুচ্ছগ্রাম থেকে এই গুচ্ছগ্রাম এর পার্থক্য হল এটা আধুনিক সুবিধার, রঙিন ও পরিকল্পিত গ্রাম।

তিনি আরো জানান, উপজেলার যেকোন উদ্বাস্তু, আশ্রয়হীন পরিবার বাহারবাগ গ্রিন সিটিতে বসবাসের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করতে পারবেন। স্বপ্নহারা চল্লিশটি পরিবার এখানে থাকতে পারবে।

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: