মাগুরায় কালেক্টরেট সহকারীদের ৩ দিনের কর্মবিরতি

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

পদ ও পদবী পরিবর্তনের দাবিতে মঙ্গলবার সকাল থেকে তিনদিনের কর্মবিরতি শুরু করেছে মাগুরা কালেক্টরেটে কর্মরত অফিস সহকারীরা। বৈষম্যের শিকার হচ্ছে এমন দাবি করে মাগুরা জেলা ও উপজেলা প্রশাসনের অধিন কর্মরত শতাধিক অফিস সহকারী সকাল ৯টা থেকে এই কর্মবিরতি শুরু করে। যা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি মাগুরা জেলা শাখার সদস্যরা কর্ম বিরতি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের করিডোরে অবস্থান নেয়। এসময় বক্তব্য রাখেন সাকির আহমেদ, ওলিয়ার রহমানসহ আরো অনেকে। বক্তারা বলেন সরকারের বিভিন্ন বিভাগের কর্মচারিদের পদ ও পদবী পরিবর্তন করা হলেও কালেক্টরেটে কর্মরত অফিস সহকারিদের এই সুযোগ নেই। দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

মাগুরার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানা গেছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: