বিয়েবাড়ি থেকে দুই বাবাসহ কারাগারে বর

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

মহম্মদপুর উপজেলার সোনাপুর গ্রাম শফিউল ইসলাম নামে এক ব্যক্তি তার মেয়ের বিয়ের আয়োজন করেছেন। জমজমাট আয়োজন। কিন্তু বিধিবাম। বিয়ের বদলে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড নিয়ে কারাগারে যেতে হয়েছে বর কামরুল মোল্যাকে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।

বর কামরুল মোল্লাকে (২৬) বাল্যবিয়ের অপরাধে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এছাড়া বাল্য বিয়ে আয়োজন করার অপরাধে বরের পিতা এখলাস মোল্যা ও কনের পিতা শফিউল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

কামরুল ও তার পিতা এখলাস মোল্যা মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা এবং কনের পিতা শফিউল ইসলাম মহম্মদপুর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খবর পাওয়া যায় সোনাপুর এলাকায় বাল্য বিয়ে হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বেই শফিউল ইসলামের মেয়ের সঙ্গে কামরুলের বিয়ে সম্পন্ন হয়ে যায়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: