পিঠা উৎসবে মঞ্চ মাতালো ‘মানিক জোড়’

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা শহরের সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী চত্বরে চলছে পিঠা উৎসব। রবিবার থেকে শুরু হওয়া ৩দিনব্যাপী পিঠা উৎসবে সদর উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ১৫টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে দেশীয় ঐতিহ্যবাহি আইটেমের পিঠা উপস্থাপন ও বিক্রয় করা হচ্ছে।

নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নকে তুলে ধরে মুজিব শতবর্ষে এ ধরনের নানা উৎসব আয়োজন করা হবে বলে জানিয়েছেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান।

এ উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবিতে মঙ্গলবার সন্ধায় মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিটের জনপ্রিয় হাসির নাটক ‘মানিক জোড়’ এর ১৯তম প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে। নাটকটিতে দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং গ্রামের সাধারণ মানুষের মধ্যে নানা অসংগতির বাস্তব চিত্র ফুটে উঠেছে। 

সুলতালন মোহাম্মদ রাজ্জাক রচিত নাটক ‘মানিক জোড়’ নাটকের নিদের্শনা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আল এমরান। থিয়েটার ইউনিট এর পরিবেশনায় নাটকের বিভান্ন চরিত্রে অভিনয় করেন, মইনুল ইসলাম জেসান, কাজী রিফাত, ছাহাদ, মুসা, শাহজাহান, সিফাত, কামিনি, আরাফাত, হারুন, নাজমা আক্তার, নয়ন, হাসান , সিয়ায়।

নাটকটির সার্বিক পরিচালনা করেন সংগঠনের সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম শফিক।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: