শিশুদের সঙ্গে মেতে উঠলেন সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ

রাজীব মিত্র –

সারা দিনই কাটে ব্যস্ততায়। তবুও তার মাঝেই সময় পেলে শিশুদের সঙ্গে বন্ধুর মতো মিশে যান। শনিবার সকালে মাগুরা শহরের সৈয়দ আতর আলী গণগন্থাগার চত্বরে শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কিছু সময় মেতে উঠলেন খুদেদের সঙ্গে। কচিকাঁচাদের আনন্দে মেতে উঠতে দেখে তাঁর চোখেমুখেও তখন খুশির ঝলক। যেন বলছেন আমি তোমাদেরই একজন।

ছোট পড়ুয়ারাও তাকে ঘিরে ধরে হ্যান্ডশেক করার আবদার, ছবি তোলার আবদার ধরল। হাসিমুখে খুদেদের সেই বায়না রাখলেন সাইফুজ্জানান শিখর।

‘শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু সোনার বাংলায়, শিশু থাকবে সুরক্ষায়’- এই প্রতিপাদ্য নিয়ে শনিবার থেকে মাগুরায় শুরু হয়েছে দুইদিন ব্যাপি শিশু মেলা।

সকাল ১১টায় মাগুরা সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার চত্ত্বরে জেলা তথ্য অফিস আয়োজিত এ মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

‘শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক যোগাযোগ কামর্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদ হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রাশেদ মাহমুদ শাহিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান প্রমুখ।

মেলায় ১১টি ষ্টলে শিশুদের শিক্ষা বিষয়ক বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হচ্ছে। পাশপাশি অনুষ্ঠানে চিত্রাংকন, কবিতা আবৃত্তি,হাতের লেখা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

মেলার উদ্বোধন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের বের হয়ে আতর আলী গণগন্থাগার চত্বরে গিয়ে শেষ হয়।

রবিবার মেলার দ্বিতীয় দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকট সাইফুজ্জামান শিখর।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: