মাগুরায় সংবর্ধিত হলেন মুক্তাদির দম্পতি

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক – আমি মাগুরার সন্তান। আমি গর্বিত আমার মাগুরাতে। আমি মাগুরার মাটি ও মানুষের একজন হয়েই থাকতে চাই। মাগুরা আছিয়া খাতুন মেমোরিয়াল রক্ত কেন্দ্র আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কথাগুলো বলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মুক্তাদির রহমান।

মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে ইনসেপ্টা ফার্মাসিউটিকল্যাস লিমিটেডের চেয়ারম্যান মুক্তাদির রহমান এবং সহধর্মিনী ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদিরকে মাগুরা আছিয়া খাতুন মেমোরিয়াল রক্ত কেন্দ্রের পক্তষথেকে শনিবার সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিশেষ এ অর্জনে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মাগুরাবাসীর প্রিয়মুখ মাগুরা নিউজ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়। একইসাথে মাগুরা জেলা পুলিশ ও আছিয়া খাতুন মেমোরিয়াল রক্ত কেন্দ্রের উন্নয়নে সহযোগীতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন জয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান পিপিএম, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য কামরুল লাইলা জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলি আকতার দুখুসহ আরো অনেকে।

মাগুরা শহরের আইন-শৃক্সখলা নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে সহায়তার লক্ষ্যে জেলা পুলিশের জন্যে মুক্তাদির রহমান ব্যক্তিগত তহবিল থেকে একটি মূল্যবান পিকআপ ভ্যান ও আছিয়া খাতুন রক্তদান কেন্দ্রের জন্যে অনুদান হাসাবে ৬ লক্ষ টাকার চেক দেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: