তথ্য অধিকার আইন বাস্তবায়িত হলে সুশাসন নিশ্চিত হবে – মাগুরায় প্রধান তথ্য কমিশনার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- তথ্য অধিকার আইন আমাদের মহান স্বাধীনতা ও সংবিধানের মূল চেতনার প্রতিফলন। এ আইনটি বাস্তবায়িত হলে সুশাসন নিশ্চিত হবে। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বুধবার দুপুরে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত তথ্য অধিকার আইন, ২০০৯ ও তথ্য অধিকার সংক্রন্ত অনলাইন ট্রাকিং বিষয়ক জনঅবহিতকরণ সভায় একথা বলেন।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) জেআর.শাহরিয়ার, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ার পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।

প্রধান তথ্য কমিশনার আরো বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশের যে ঘোষণা দিয়েছে সে আলোকে তথ্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এ বছর অনলাইন ট্রাকিং সিস্টেম প্রর্বতন করে মডেল ডিজাইন করা হয়েছে।

সংবিধানে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস্য। সেখানে জনগণ কর্তৃপক্ষের পেছনে সেবার জন্য দৌড়বে না বলে তিনি জানান।

পরে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ ও তথ্য অধিকার সংক্রান্ত অন লাইন ট্রাকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি।

প্রশিক্ষণে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ ৬০ জন অংশ নেন।

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: