মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-
মাগুরার শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যামিক বিদ্যালয়ের (ভোকেশনাল শাখার) ছাত্রীদের কু-প্রস্তাব ও অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন করেছে অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
আজ বুধবার (২২ জানুয়ারী) দুপুরে প্রদীপ কুমার ঘোষ নামের ওই শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করার পাশাপাশি শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যামিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইয়াছিন কবীরের নিকট স্মারকলিপি প্রদান করেছে অভিভাবক ও এলাকাবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করেন ও আশ্বস্ত করেন যে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

