মাগুরায় ডাকাত সর্দারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক –

মাগুরা সদর উপজেলার বরই গ্রামের স্লইচ গেট এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মিন্টু গাজী (৩৭) নামে এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের ফায়েক গাজীর ছেলে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, রাত ১টার দিকে বরই গ্রামে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ঘটনাস্থল থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মিন্টু গাজীকে উদ্ধার করে। মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুইটা গুলির কার্তুজ ও দুইটি দা উদ্ধার করেছে পুলিশ।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তি আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে মাগুরা, ফরিদপুর ও যশোরের বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: