মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরা সদর ও শ্রীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে ও বিকালে পৃথক এ তিনটি মৃত্যুর ঘটনা ঘটে।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুপুরে সদর উপজেলার কুকিলা গ্রামের আতর আলীর ছেলে ওয়াজকুরুনি (৫) অন্য শিশুদের সঙ্গে খেলা করতে গিয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার হয়।

অন্যদিকে বিকাল ৪টার দিকে সদরের গাংনালিয়া গ্রামের এনামুল মোল্যার ছেলে আকায়ন মোল্যা মনি (২) বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মারা যায়। তার মা-বাবা ডোবার পাড়ে বসে পাট বাছাইয়ের কাজ করছিলেন। হঠাৎ করে আকায়ন চোখের আড়াল হয়। পরে ডোবার পানিতে তার মরদেহ পাওয়া য়ায়।

একই দিন দুপুরে শ্রীপুর উপজেলার মাঙ্গনডাঙ্গা গ্রামে সোহাগ মোল্লার দেড় বছর বয়সী মেয়ে তাসলিমা বাড়ি টিউবওয়েলে গর্তের পানিতে ডুবে মারা যায়। তসলিমাকে বাড়িতে রেখে তার মা-বাবা গরু-ছাগলের জন্য মাঠে খাবার সংগ্রহ করতে গিয়েছিলেন। পরে বাড়ির অদুরে টিউবওয়েলের কাছে একটি গর্তের পানির মধ্যে তাসলিমাকে ভাসতে দেখে। দ্রুত তাকে সেখান থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: