শিক্ষককে মেরে রক্তাক্ত করেছে ছাত্র!

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শামিম আহমেদকে রক্তাক্ত যখম করেছে ঐ বিদ্যালয়ের ৮ম শ্রেণির বখাটে ছাত্র মেহেদী হাসান ও তার সঙ্গীরা।

এ ঘটনায় বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা স্থানীয় বাজারে তাৎক্ষনিক মিছিল বের করে। এ ঘটনায় শালিখা থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর পুলিশ নওশের মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ওই বিদ্যালয়ের একাধিক ছাত্র, শিক্ষক ও অভিভাবক জানান, শনিবার বুনাগাতী ইউনিয়ন কাউন্সিল মাঠে বিদ্যলয়ের স্কুলের ফুটবল টিম গঠনের প্রস্তুতি চলছিল। এ সময় মেহেদীকে দুরে চলে যাওয়া ফুটবল আনতে বলা ও তার অস্বীকৃতির ফলে শিক্ষক শামিম আহমেদের কিছুটা কথা কাটাকাটি হয়।

তারা জানান, ওই ঘটনা তাৎক্ষণিকভাবে স্কুলের প্রধান শিক্ষক অলিপ বিশ্বাসের মাধ্যমে মিমাংসা হয়ে যায়। কিন্তু ওই ঘটনার সুত্র ধরে রবিবার বিকেলে ঐ শিক্ষক স্কুলের অদূরে খেলার মাঠে গেলে সেখানে মেহেদী ও তার পরিবারের লোকজন শিক্ষক শামীমের উপর অতর্কিতে হামলা চালায়। এতে ওই শিক্ষক রক্তাক্ত জখম হন। তাকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্কুলের শিক্ষক ও ছাত্ররা মেহেদী ও তার সঙ্গীদের গ্রেফতার ও বিচারের দাবীতে স্থানীয় বুনাগাতি বাজারে বিক্ষোভ মিছিল বের করে।

বুনাগাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বকতিয়ার উদ্দিন জানান, ওই ছাত্রের সাথে বিদ্যালয় শিক্ষকের সামান্য কথা কাটাকাটি হওয়ার পর
বিষয়টি সেখানেই মিমাংসা হয়ে যায়। কিন্তু একদিন পর ওই শিক্ষককে পরিকল্পিতভাবে মারপিট করলে সাধারণ ছাত্ররা ক্ষিপ্ত হয়ে উঠে।

এ ঘটনায় ওই শিক্ষক বাদি হয়ে ৬জনকে আসামী করে শালিখা থানায় একটি মামলা করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাটবাড়িয়া গ্রামের নওশের মোল্যাকে আটক করেছে পুলিশ।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, মামলা আমলে নিয়ে তাৎক্ষণিভাবে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: