মাগুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবক আটক

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক – 

মাগুরার মহম্মদপুরে ঘুল্লিয়া গ্রামের হাতিগাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে আটক ও একটি বিদেশী পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মহম্মদপুর উপজেলার চিত্রবিশ্রাম গ্রামের মশিউর রহমানের ছেলে সোহাগ (২৫) সাইফারের ছেলে  শাহিদুল (২৪) এবং মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের শরিফুল ইসলামের ছেলে পিয়াস (২৮)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। প্রথমে পিস্তল উদ্ধারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চিত্তবিশ্রাম এলাকায় সোহাগ হোসেনের বাড়ি থেকে আট রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার ঘুল্লিয়া হাতিগাড়া ব্রীজ এলাকায় চেকিং ডিউটি করার সময় তিন যুবকে আটক করা হয়। এসময় সোহগের পরিহিত প্যান্টের কোমরে থাকা একটি পিস্তল পাওয়া যায়। পরবর্তীতে সোহাগের স্বীকারোক্তি মোতাবেক অভিযান পরিচালনা করে চিত্তবিশ্রাম তার বাড়ি থেকে ৮রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানিয়েছেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: