মাগুরার শ্রেষ্ঠ অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘‘মাগুরা আদর্শ কলেজ” এর অধ্যক্ষ জনাব সূর্যকান্ত বিশ্বাস কলেজ পর্যায়ে মাগুরা জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাসের এ অর্জনে অভিনন্দন জানিয়েছে ‘মাগুরা নিউজ’ পরিবার।

২৫ ফেব্রুয়ারী মাগুরা সরকারি বালক বিদ্যালয় অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুবর রহমান সূর্যকান্ত বিশ্বাসকে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষের সম্মাননা সনদ প্রদান করেন।

শ্রীপুরের শ্রীপুরহুদা গ্রামে এক বর্ধিষ্ণু এক পরিবারে ১৯৬২ সালে জন্ম গ্রহন করা সূর্যকান্ত বিশ্বাস ১৯৮৮ সালে শিক্ষকতা পেশায় যোগদানদান করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে রসায়ন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী রসায়নের স্বনামধন্য এ শিক্ষক ২০১১ সালে আদর্শ কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে- একাডেমিক সনদপত্র, পত্রপত্রিকায় লেখালেখি, প্রকাশনা, প্রশাসনিক দক্ষতা, পাঠদানে দক্ষতা, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানসহ বিভিন্ন সূচকে ইতিবাচক অবস্থানের কারণে সূর্যকান্ত বিশ্বাসকে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: