মাগুরায় সবজি বাজারে হটাৎ আগুন!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরায় সবজি বাজারে হটাৎ আগুন। অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া কিছুই করার নেই আম জনতার। দামের আগুনের তাপে পুড়ছে সবাই। মাগুরায় হঠাৎ করেই সবজির বাজারে এই আগুন। মাত্র কয়েকদিনের তফাতে সবজির দাম বেড়ে হয়েছে দ্বিগুন। খুচরা বাজারে ৬০ টাকার কমে প্রায় কোনো সবজি’ই নেই। সর্বোচ্চ ৩০০ টাকা কেজিতেও কিছু সবজিকে বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজি কেজিতে ৫/১০ টাকা বেড়েছে বলে ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন।

শুক্রবার মাগুরা শহরের বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়।

বিক্রেতাদের দাবি, বাজারে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে। পাইকারি বাজারে দাম বেশি বলে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

আর ক্রেতাদের অভিযোগ, বিশেষ কোন সবজির দাম বাড়তে পারে, কিন্তু এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে ৫/১০ টাকা বেড়ে যাওয়া কোন স্বাভাবিক বিষয় হতে পারে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: