মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের ঐতিহ্যবাহী শতবর্ষী ঘোড়দৌড় প্রতিযোগিতা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে এখন উৎসবমুখর এ জনপদ।
খুলনা বিভাগের সর্ববৃহৎ এ মেলাকে ঘিরেএলাকার প্রায় ৫০টি গ্রামের মানুষেরা উৎসবে মেতেছে। মেলায় মাছ-মাংশ, মিষ্টির দোকানসহ আসবাব, বাঁশ, বেত ও মৃৎ শিল্পীদের তৈরী নানা রকম খেলনা ও প্রসাধনীর স্টল বসেছে প্রায় ৩বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। ঐতিহ্যবাহী এ মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা, নাগরদোলা, পুতুল নাচ ও যাদু।
এবছরের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে ১৩টি ঘোড়া অংশগ্রহণ করে।
চুড়ান্ত প্রতিযোগিতায় মাগুরার মাইজপাড়া গ্রামের আকতার সরদারের ঘোড়া প্রথম, ধলহরা গ্রামের হারুনের ঘোড়া দ্বিতীয়, ও নাওভাঙ্গা গ্রামের কাজী হাবিবারের ঘোড়া তৃতীয় হয়। মেলা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খাঁন জাহাঙ্গীর আলম বাচ্চু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

