মাগুরায় চলন্ত রোলারের চাপায় শ্রমিকের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক – 

মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী এলাকায় মহাসড়ক নির্মান কাজের সময় চলন্ত রোলার গাড়ির চাপায় ইন্তাজ আলী (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। সে রাজশাহী পবা এলাকার মৃত সাদেক আলীর পুত্র।

সাইড ইঞ্জিনিয়ার উবায়দুল্লাহ জানান, ‘বুধবার বিকাল ৫ টার দিকে পারনান্দুয়ালী পেট্রোল পাম্প এর সামনে অন্যান্য শ্রমিকের সাথে ৪ লেনের কাজ করছিলেন ইন্তাজ আলী। চলন্ত রোলার মেশিনে সহকারীর কাজ করাকালিন আকস্মিক ভাবে চলন্ত রোলারের সামনে পড়ে যেতেই ভারি একটি চাকা তার শরীরের উপরে দিয়ে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।’

মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরিক্ষিত পাল জানান, ‘আশংকাজনক অবস্থায় ওই শ্রমিককে হাসপাতালে আনা হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার জন্য পরামর্শ দেয়া হয়, কিন্তু এর কিছুক্ষণ পরেই চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।’

মরদেহের সাথে থাকা সহকর্মী শ্রমিক নাজমুল, মনিরুলসহ অন্যরা জানান, ‘মাগুরা শহর সংলগ্ন মহাসড়কের চলমান দীর্ঘ ৮ কিলোমিটার লম্বা ৪ লেন রাস্তার কাজে নিয়জিত ঠিকাদারি প্রতিষ্ঠান রাজশাহীর মেসার্স এ.এস.কনষ্ট্রাকশনের অধিনে তারা অর্ধশতাধিক শ্রমিক এ নির্মান কাজে কর্মরত রয়েছেন।  তাদের সবার বাড়ি রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকায়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: