শপথের বাণী অক্ষরে অক্ষরে পালন করব: সাইফুজ্জামান শিখর এমপি

মাগুরানিউজ.কমঃরাজীব মিত্র জয় – 

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর দায়িত্ব বেড়ে গেছে জানিয়ে মাগুরা-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেছেন, শপথে যে কথাগুলো বলেছেন, তার পুরোটাই তিনি বাস্তবায়নের চেষ্টা করবেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন ২৮৯ জন সংসদ সদস্য। এদের একজন এ্যাড. সাইফুজ্জামান শিখর।

এই অনুষ্ঠান শেষে এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, ‘অনুভূতি তো একটা থাকবেই। তবে, এই অনুভূতি প্রকাশের চেয়ে বড় বিষয় হলো, আমার উপর বড় দায়িত্ব চলে এসেছে। সেটা পালন করতে হবে।’

মাগুরা-১ আসনে প্রার্থী হওয়ার অনেক আগে থেকেই মাগুরার গণমানুষের নেতায় পরিণত হন মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের সহকারী একান্ত  সচিবের দায়িত্ব পালন করা এ্যাড. সাইফুজ্জামান শিখর।

শপথ নেওয়ার পর এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, ‘নির্বাচনের সময় এ রকম বিষয় ছিল। এখন নির্বাচিত হওয়া ও শপথ নেয়ার পর দায়িত্বটা অন্যরকম হয়েছে। এটা অনেক বড় দায়িত্ব। দেশের জন্য অনেক কাজ করতে হবে।’

‘আজকে যে শপথটা নিলাম। এই শপথে আমি যেটা বলেছি তা অক্ষরে অক্ষরে যেন পালন করতে পারি। এজন্য আমি দেশবাসীর পাশাপাশি নির্বাচনী এলাকার জনগণের সহযোগিতা কামনা করছি।’

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: