এই শীতে আপনার অপেক্ষায় মাগুরার ইছামতি’র বিল

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

এই শীতে বেড়ানোর তালিকায় রাখুন মাগুরার মহম্মদপুরের নহাটার ইছামতি’র বিল আর সঙ্গে বাড়তি পাবেন বিল নিয়ে চমকপ্রদ এক গল্প যা সুপ্রাচীনকার থেকে লোকমুখে চলে আসছে। গল্পে কিছু অলৌকিক বিষয়ের উল্লেখ থাকলেও স্থানীয় লোকজন সে গল্প বিশ্বাস করে।

মাগুরা জেলার দক্ষিণাঞ্চলে মহম্মদপুরের নহাটায় রয়েছে হাজার বছরের পুরানো একটি বিরাট বিল। নাম ইছামতির বিল। ঐহিত্যবাহী এ বিলকে ঘিরে রয়েছে চমকপ্রদ এক গল্প যা সুপ্রাচীনকার থেকে লোকমুখে চলে আসছে। গল্পে কিছু অলৌকিক বিষয়ের উল্লেখ থাকলেও স্থানীয় লোকজন সে গল্প বিশ্বাস করে।

এ বিলের মধ্যে রয়েছে ১১ একর আয়তন বিশিষ্ট একটি পুকুর। গরমকাল এবং বর্ষাকাল কোন মওসুমেই এখানে পানির উচ্চতার হরে ফের হয় না। সব সময় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত পানি থেকে যায়।

এ বিল নবগঙ্গা ও মধুমতি নদীর দক্ষিণ পাশে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ও পলাশবাড়িয়া ইউনিয়ন এবং নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী, লাহুড়িয়া নোয়াগ্রাম, জয়পুর ও কালনা পর্যন্ত বিস্তৃত। ইছামতির বিলের আয়তন ৩৬ হাজার হেক্টর।

প্রতিবছর উত্তরের শীত প্রধান সাইবেরিয়া, মঙ্গোলিয়া ও নেপাল থেকে হাজার হাজার অতিথি পাখি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার নাতিশীতোষ্ণ অঞ্চলে চলে আসে। মাগুরার কয়েকটি এলাকায় এরা ক্ষণস্থায়ী আবাস গড়ে, তার মধ্যে অন্যতম ইছামতির বিল। মূলতঃ অক্টোবরের শেষ ও নভেম্বরের প্রথম দিকেই এরা এখানে আসে। মার্চের শেষদিকে আবার ফিরে যায় আপন ঠিকানায়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: