‘বিচারের বাণী’র আত্মপ্রকাশ ।। মানবিক মহাসমাজ গড়ে তোলার আহবান

মাগুরানিউজ.কমঃ 

রাজীব মিত্র জয় – 

বাংলাদেশকে একটি কল্যানকর রাষ্ট্রে পরিণত করার লক্ষে সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক মহাসমাজ গড়ে তোলার আহবান জানিয়েছেন মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, বিজ্ঞ জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান। মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটির বিশেষ প্রকাশনা ‘বিচারের বাণী’র মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে সভাপতির ব্যক্তব্যে তিনি এ আহবান জানান।

শেখ মফিজুর রহমান বলেন, একজনের সাফল্য প্রকৃত সাফল্য নয়। সবার মিলিত সাফল্যই প্রকৃত সাফল্য। শুধু নিজের মধ্যে শিক্ষার আলো, সত্যের আলো, ন্যায়ের আলো জ্বালিয়ে রাখলে হবে না। তাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলেই একটি সমাজ, জাতি ও দেশের মধ্যে ন্যায়, সত্য ও সুন্দর প্রতিষ্ঠা লাভ করবে।

তিনি বলেন, সমষ্টিকে বাদ দিয়ে বেশি দূর যাওয়া যায় না। সবার প্রাণে যদি আলোক শিখা জ্বলে তাহলে সেই আলোয় জগৎ ভরে ওঠবে। দরিদ্র অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশ একটি কল্যানকর রাষ্ট্রে পরিণত হবে। দেশ ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে হলেও অবশ্যই আমাদের সকলের উচিত সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা করা। আর এক্ষেত্রে শুধু তথ্য প্রদানের মাধ্যমেই কাজটি করা সম্ভব। 

সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে জেলা দায়রা জজ বলেন, আমরা পৃথিবীতে ভাগ্যবান জাতি কেননা নিজের চাইতে দেশের ভাবনা আমাদের কাছে বড় হয়েছিল বলেই আমরা স্বাধীন হতে পেরেছি। “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”— সোনার বাংলার প্রতি যদি আমাদের সত্যিকার ভালোবাসা থাকে তাহলে হাজারো সমস্যার মাঝেও আমরা সকলে দেশকে নিয়ে, দেশের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে একটু ভাবতে পারি তাহলে আত্মকেন্দ্রিকতার সমাজ গড়ে না উঠে একটি মুক্ত মানবিক সমাজ গড়ে ওঠার পথ পাবে। আসুন আত্মপর না হয়ে পরার্থপর হই—অন্যের মঙ্গল কামনার মধ্যে দিয়ে, বৃহত্তর সংখ্যক মানুষকে ভালো রাখার চেষ্টা করার মধ্য দিয়ে আত্মকেন্দ্রিকতাকে অতিক্রম করি। একটি মহামানবিক সমাজ গড়ার প্রত্যয় ছড়িয়ে দিই সবার মাঝে।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রণব কুমার দাস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচি, যুগ্ম ও দায়রা জজ মোঃ জান্নাতুল ফেরদৌস ইবনে হক,যুগ্ম জেলা জজ শিমুল কুমার বিশ্বাস, সহকারী জজ অনুশ্রী রায়, সহকারী জজ জনাব রোমানা রোজী, জেলা পুলিশের প্রতিনিধি তারিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, সাধারন সম্পাদক এ্যাড. সাজেদুর রহমান সংগ্রাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম খান, এ্যাড. শিব প্রসাব ভট্টাচার্য, এ্যাড. আইয়ুব হোসেন, বেসরকারী কারা পরিদর্শক লিপিকা দত্ত প্রমুখ।

এসময় লিগ্যাল এইডের কার্যক্রমের দীর্ঘদিনের সঙ্গী, সদ্য পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পাওয়া প্রিয়মুখ জনাব তারিকুল ইসলাম তার ব্যক্তব্যে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়কে “ন্যায়বিচারের ফেরিওয়ালা” হিসেবে অভিহিত করেন।

স্মরণিকার অন্যতম প্রধান উপজীব্য জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের লেখা ‘স্বাধীনতার ঘোষণাপত্র-বাংলাদেশ অভ্যূদয়ের মৌলিক দলিল-একটি প্রয়োজনীয় সহজপাঠ’ শিরোণামের বিশেষ প্রবন্ধটি পড়ে শোনান সহকারী জজ ইয়াসমিন নাহার।

সিনিয়র আইনজীবী মো. রোকনুজ্জামানের ‘সার্কভূক্ত দেশে লিগ্যাল এইড কার্যক্রম’ শিরোনামের গবেষণাধর্মী লেখাটি নিয়ে প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশাবাদি কৌতুহলী হয়ে ওঠেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (ভারঃ) ও সহকারি জজ জনাব রোমানা রোজী।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: