আজ রাত বছরের দীর্ঘতম

মাগুরানিউজ.কমঃওয়েব ডেস্ক – 

বিজ্ঞানীদের গবেষণা আর গ্রহের পরিভ্রমণের হিসাব অনুযায়ী, আজ ২১ ডিসেম্বর চলতি বছরের দীর্ঘতম রাত হতে যাচ্ছে। আর আগামীকাল ২২ ডিসেম্বর অনুমিতভাবেই হতে যাচ্ছে বছরের ক্ষুদ্রতম দিন। এদিকে বাংলাদেশে চাঁদের হিসাব অনুযায়ী, আজ পূর্ণিমা রাত। সবমিলিয়ে প্রকৃতিপ্রেমীদের কাছে উপভোগ্য একটি রাত হতে যাচ্ছে আজ।

 

গ্রহ-উপগ্রহের হিসাব অনুযায়ী, ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখা বরাবর অবস্থান করে এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে। সূর্যের এমন অবস্থানের কারণে বাংলাদেশসহ উত্তর গোলার্ধের সবগুলো দেশে ২১ ডিসেম্বর দিবাগত রাত হবে বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। আর এই গোলার্ধে শনিবার ২২ ডিসেম্বর হবে বছরের ক্ষুদ্রতম দিন।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ‘২১ ডিসেম্বর উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে। ফলে এই গোলার্ধের মানুষ সবচেয়ে লম্বা সময়ের রাত পান। ফলে স্বাভাবিকভাবেই সবচেয়ে ছোট দিন হয়। আর দক্ষিণ গোলার্ধে ঠিক তার বিপরীত চিত্র।’

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: