মাগুরা-২ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী নিতাই রায় চৌধুরীর সংবাদ সম্মেলন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী নানা অভিযোগে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আজ বুধবার (১৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করেছেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নিতাই রায় চৌধুরী অভিযোগ করেন, আওয়ামীলীগ দলীয় প্রার্থী বীরেন শিকদারের নেতাকর্মীরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া, বিনোদপুর, বনগ্রামসহ অন্তত ১০টি এলাকায় তাদের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে।

এছাড়া পুলিশের সহযোগিতায় বিভিন্ন এলাকায় গিয়ে বিএনপি ও জোটের নেতাকর্মী-সমর্থকদের হুমকি দিয়ে এলাকা ছাড়া করারও অভিযোগ করেছেন তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামীলীগ শালিখার সীমাখালীতে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে নিজেরাই হামলা করে, বোমা ফাটিয়ে শালিখা উপজেলা বিএনপি সম্পাদক মিল্টন মুন্সীসহ ৬৫ জনের নামে মামলা দিয়েছে। একই ধরনের মিথ্যা মামলা দিয়েছে মহম্মদপুর উপজেলাসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীদের নামে।

বিষয়টি তিনি লিখিতভাবে জেলা রিটার্নিং অফিসারকে জানিয়ে প্রতিকার চেয়েছেন ও অবাধ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ্যাড. রোকনুজ্জামান খান, মহম্মদপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম আযম সাবু প্রমুখ।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: