মাগুরায় নির্বাচনী অফিসে বোমা হামলা ও ভাংচুর

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা-২ নির্বাচনী আসনের আওয়ামীলীগের একটি নির্বাচনী অফিসে মঙ্গলবার সন্ধ্যায় বোমা হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরীকুল ইসলাম জানান, আজ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শালিখা উপজেলার সীমাখালি বাজারে আওয়ামীলীগের একটি নির্বাচনী অফিসে বোমা হামলা ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেছে। কারা কিভাবে এ ঘটনা ঘটালো তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানান- মাগুরা-২ আসনের আওয়ামীলীগের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপির নির্বাচনী অফিসে সন্ধ্যার পর অতর্কীতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা পরপর দুটি বোমা বিস্ফোরণ ঘটালে অফিসে থাকা লোকজন দ্রুত সরে যায়। এরপর সন্ত্রাসীরা ওই অফিসে ঢুকে ভাংচুর চালিয়ে দ্রুত সরে পরে। পরে পুলিশ গিয়ে এলাকায় অবস্থান নেয়। বোমা হামলার তিনজন আহত হয়েছে বলেও তারা জানান।

এ আসনে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ বিরেন শিকদার এবং বিএনপি প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: