মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে বিজয়ী করতে নৌকায় ভোট দিন- বীরেন শিকদার

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন মাগুরা-২ আসনের নৌকা প্রতিকের প্রার্থী ডঃ শ্রী বীরেন শিকদার।

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে এ আহবান জানান তিনি।

তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির সাথে স্বপক্ষের শক্তির আরেকটি যুদ্ধ। মুক্তিযোদ্ধা ও রাজাকারদের আর একটি যুদ্ধ। যে যুদ্ধে জয়লাভ করতে হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। নৌকার বিজয় মানে বাঙ্গালী জাতির বিজয়। মুক্তিযুদ্ধের চেতনার বিজয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ হাই মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহসভাপতি বাসুদেব কুন্ডু, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস কে নুরুজ্জামান, জেলা পরিষদ সদস্য নাজনীন রব্বানী, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী শিকদার, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার রিজাউর রহমান রিজু, বীর মুক্তিযোদ্ধা জাফর সাদিক ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজাসহ অন্যরা।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: