উপেক্ষিত বৃষ্টি, শিখরের পথসভায় জনস্রোত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা-১ আসনে নৌকা প্রতিকের প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখরের প্রতিটি পথসভায় অংশ নিতে দলে দলে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরাসহ সাধারন মানুষ। প্রতিটি জনসভা পরিনত হচ্ছে জনস্রোতে। প্রচন্ড শীত ও বৃষ্টি উপেক্ষা করেও মাগুরা সদরের মঘি ইউনিয়নের সত্যপুর গ্রামে আজ সোমবার বিকেলে সাইফুজ্জামান শিখরের পথসভায় উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ। খণ্ড খণ্ড মিছিল এসে বিশাল জনসভায় পরিণত হয়। ‘উন্নয়নের মার্কা নৌকা’ ‘শেখ হাসিনার মার্কা নৌকা’ ‘শিখরের মার্কা নৌকা’ স্লোগানে মুখরিত প্রান্তর। এ সময় কিছুক্ষনের জন্য আবেগআপ্লুত হয়ে পড়েন সাইফুজ্জামান শিখর।

সাইফুজ্জামান শিখর তার বক্তব্যে উপস্থিত মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন- প্রাকৃতিক দূর্যোগ উপক্ষো করে যে ভালবাসা আপনারা আমার প্রতি দেখিয়েছেন, সময় ও সুযোগ এলে এ ভালবাসার প্রতিদান আমি দেব।

শিখর বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দলমত-নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: