মাগুরা-১ আসনে শিখরের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিলেন সুজা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা-১ আসনে মহাজোট প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখরের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিলেন জাতীয় পার্টির প্রার্থী এ্যাড. হাসান সিরাজ সুজা। সোমবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি।

মাগুরা জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. রতন কুমার মিত্র এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, অধ্যক্ষ কামরুজ্জামান চাঁদ, মহাজোটের শরীক দল বাংলাদেশের ওয়ার্কাস পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজ, জেপি (মঞ্জু) জেলা শাখার সাধারণ  সম্পাদক ফতেহ আলি টিপুসহ আরো অনেকে।

মাগুরা-১ আসনের নৌকা প্রতিকের প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখরের উপস্থিতিতে এ্যাড. হাসান সিরাজ সুজা জাতীয় পার্টির কর্মী সমর্থকদের আগামী নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করতে জনসংযোগ চালানোর পাশাপাশি ভোট প্রদানের আহ্বান জানান। পাশাপাশি মহাজোটের অংশীদার হিসাবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের অংশগ্রহণের সুযোগ দাবি করেন।

অন্যদিকে মহাজোটের প্রার্থী সাইফুজ্জামান শিখরও হাসান সিরাজ সুজার প্রস্তাবের প্রতি সমর্থন রেখে আগামী দিনগুলোতে একসঙ্গে এগিয়ে যাওয়ার আশ্বাস দেন।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: