মাগুরাবাসীকে বিজয়ের শুভেচ্ছা- সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন আজ। পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব প্রকাশের দিন আজ। আজ ১৬ ডিসেম্বর। পরাধীনতার শৃঙ্খল থেকে মাতৃভূমিকে মুক্ত করতে প্রাণ উৎসর্গ করা যুদ্ধজয়ের আনন্দ অতুলনীয়। ৪৭ বছর আগে এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বাঙালির সামনে। তারা স্বাক্ষর করেছিল পরাজয়ের সনদে।

সারা দেশের মানুষের পাশাপাশি পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিরা আজ মহান বিজয় দিবসে আনন্দে মেতে উঠেছে। একই সঙ্গে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা অকুতোভয় বীর সন্তানদের গভীর বেদনা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছে কৃতজ্ঞ জাতি। বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ভাষণ আর মুক্তিযুদ্ধের সময়ের জাগরণী গানে মুখরিত পাড়া-মহল্লা, গলি থেকে রাজপথ।

মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরার গণমানুষের প্রিয়মুখ, মাগুরা-১ আসনে নৌকা প্রতিকের প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখর মাগুরাবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুভেচ্ছা বার্তায় এ্যাড. সাইফুজ্জামান শিখর বলছেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দলমত-নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: