মাগুরানিউজ.কমঃ
আজ ১৪ ফেব্রুয়ারি। আজ ভালোবাসা দিবস। আজ ভালোবাসার দিন। ভালোবাসা শব্দটি খুব সহজেই সকলের সহজাত প্রবৃত্তির সাথে মিশে যায়। কেননা জন্মের পর থেকেই মানুষের বেড়ে উঠা এই ভালোবাসাকে কেন্দ্র করেই। আর তাই ভালোবাসার দিনটিকে নিয়ে সকলের ভাবনাটাও থাকে বিশেষ।
এই ভালোবাসা বছরজুড়ে থাকুক, জীবনজুড়ে থাকুক। মানুষ মানুষকে ঘিরে থাকুক ভালোবাসার শক্তিতে। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।


